লেটেস্ট নিউজ

১৫৩০০ কোটিতে বিক্রি রাজস্থান রয়্যালস! আইপিএল ইতিহাসে জন্ম নিল অবিশ্বাস্য নতুন রেকর্ড – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএল দুনিয়ায় ঘটে গেল মহাবিস্ফোরণ। টুর্নামেন্টের ইতিহাসের সব রেকর্ড চুরমার করে ১.৬৩ বিলিয়ন মার্কিন ডলারে (প্রায় ১৫,৩০০ কোটি টাকা) বিক্রি হয়ে গেল রাজস্থান রয়্যালস। মার্কিন শিল্পপতি কল সোমানির নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম এই মেগা ডিল সম্পন্ন করেছে। আগামী ২০২৬ মরসুমের পরই আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে এই মালিকানা বদল।

আদিত্য বিড়লা গ্রুপ এবং টাইমস গ্রুপের মতো বাঘা বাঘা সংস্থাকে পেছনে ফেলে বাজিমাত করেছেন অ্যারিজোনার উদ্যোগপতি কল সোমানি। ওয়ালমার্ট গ্রুপের রব ওয়ালটন এবং হ্যাম্প পরিবারের সমর্থনে এই বিশাল চুক্তিটি সেরেছেন তিনি। এর আগে গুজরাট টাইটানসের রেকর্ড ভেঙে এখন আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী ফ্র্যাঞ্চাইজি রাজস্থান।

এড-টেক ও এআই বিশেষজ্ঞ কল সোমানি আগে থেকেই রাজস্থানে বিনিয়োগ করেছিলেন। এ ছাড়া ক্রীড়াজগতে টাইগার উডস ও রোরি ম্যাকলরয়ের ব্যবসায়িক অংশীদার হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। আইপিএলের ভবিষ্যৎ সম্ভাবনা আঁচ করেই এবার পূর্ণ মালিকানা লুফে নিলেন এই মার্কিন ধনকুবের। আগামী মরসুমে রিয়ান পরাগের নেতৃত্বে মাঠে নামার আগেই মাঠের বাইরের এই মেগা ডিল সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *