তৃণমূলে বড় ধাক্কা! শুভেন্দু-শমীকের হাত ধরে পদ্মশিবিরে অর্ঘ্য রায় প্রধান ও বংশীবদন – এবেলা
এবেলা ডেস্কঃ
নির্বাচনের ঠিক মুখেই উত্তরবঙ্গে বড়সড় ভাঙন ধরিয়ে বিজেপিতে যোগ দিলেন মেখলিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক অর্ঘ্য রায় প্রধান। সোমবার কলকাতায় শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে গেরুয়া পতাকা হাতে তুলে নেন তিনি। একইসঙ্গে বিজেপিতে শামিল হয়েছেন রাজবংশী নেতা বংশীবদন বর্মনও। দুই প্রভাবশালী নেতার যোগদানে উত্তরবঙ্গে বিজেপির শক্তি যেমন বাড়ল, তেমনই ভোটব্যাঙ্কেও বড় রদবদলের সম্ভাবনা দেখছে রাজনৈতিক মহল। একের পর এক হেভিওয়েট নেতার পদ্মশিবিরে দলবদল শাসক শিবিরের অন্দরে অস্বস্তি বাড়াচ্ছে।

