রাষ্ট্রপতির দুয়ারে তৃণমূলের হ্যাটট্রিক আবেদন! দ্রৌপদী মুর্মুর সময় পেতে মরিয়া মমতা ব্রিগেড – এবেলা
এবেলা ডেস্কঃ
আদিবাসী উন্নয়ন নিয়ে রাজ্যের ‘রিপোর্ট কার্ড’ জমা দিতে নাছোড়বান্দা তৃণমূল কংগ্রেস। এর আগে দু-দুবার সময় চেয়েও খালি হাতে ফিরতে হয়েছে ডেরেক ও’ব্রায়েন ও সুদীপ বন্দ্যোপাধ্যায়দের। রাষ্ট্রপতি ভবন থেকে সময়ের অভাব দেখিয়ে আবেদন খারিজ করা হলেও হাল ছাড়ছে না ঘাসফুল শিবির। সোমবার তৃতীয়বারের জন্য রাইসিনা হিলসে চিঠি পাঠিয়ে মঙ্গলবার থেকে ২ এপ্রিলের মধ্যে সাক্ষাতের সময় চাইল শাসকদল।
সম্প্রতি শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফর এবং প্রোটোকল বিতর্ক নিয়ে রাজ্য-রাজনীতি উত্তাল হয়েছে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ইস্যুতে তৃণমূলকে নিশানা করেছেন। পালটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, রাজ্য কোনো প্রোটোকল ভাঙেনি বরং বিজেপি রাষ্ট্রপতিকে ভুল বোঝাচ্ছে। এই সংঘাতের আবহে এবার সরাসরি রাষ্ট্রপতির কাছে গিয়ে রাজ্যের জনজাতি কল্যাণের খতিয়ান তুলে ধরতে চাইছে তৃণমূল। এখন দেখার, তৃতীয়বারের প্রচেষ্টায় দ্রৌপদী মুর্মুর সাক্ষাৎ মেলে কি না।

