লেটেস্ট নিউজ

বিড়াল পোষা নিয়ে বিবাদ: হায়দরাবাদে তরুণী চিকিৎসকের মর্মান্তিক আত্মাহত্যf – এবেলা

এবেলা ডেস্কঃ

হায়দরাবাদের আল ওয়ালের বাসিন্দা ২৩ বছর বয়সি তরুণী চিকিৎসক শ্রেষ্ঠা ওরফে প্রিন্সি নিজের বাড়িতেই আত্মঘাতী হয়েছেন। সম্প্রতি এমবিবিএস শেষ করে উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তাঁর এই আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শ্রেষ্ঠা অত্যন্ত পোষ্য প্রেমী ছিলেন এবং বাড়িতে একটি বিড়াল পুষতে চেয়েছিলেন। তবে বিড়ালের লোম থেকে শারীরিক সমস্যা হওয়ার আশঙ্কায় পরিবারের সদস্যরা এতে তীব্র আপত্তি জানান। এই বিষয় নিয়ে গত কয়েকদিন ধরে পরিবারের সঙ্গে তাঁর ক্রমাগত অশান্তি ও মানসিক বিবাদ চলছিল।

শুক্রবার সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে শ্রেষ্ঠা চরম পথ বেছে নেন। তাঁর মা ও ঠাকুমা ফিরে এসে ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করেন। পুলিশ একটি রহস্যমৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *