লেটেস্ট নিউজ

এই অসহ্য গরমে ক্যাফের স্বাদ ঘরেই পেতে চান? মাত্র ৫ মিনিটে বানান জিভে জল আনা চকোলেট কোল্ড কফি – এবেলা

এবেলা ডেস্কঃ

তীব্র দাবদাহে এক চুমুকেই শরীর ও মন জুড়াবে। নামী দামী ক্যাফেতে না গিয়েও এখন বাড়িতেই তৈরি করা সম্ভব দোকানের মতো ঘন ও সুস্বাদু চকোলেট কোল্ড কফি। বিশেষ কিছু ঘরোয়া উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিন এই পানীয়।

উপকরণ

  • ১.৫ কাপ ঠান্ডা দুধ (ফুল ক্রিম)
  • ১-২ চা চামচ কফি পাউডার
  • ২ টেবিল চামচ চিনি
  • ১ টেবিল চামচ কোকো পাউডার বা চকোলেট সিরাপ
  • ১ স্কুপ ভ্যানিলা বা চকোলেট আইসক্রিম
  • ৪-৫টি বরফ কুচি

প্রস্তুত প্রণালী

১. ব্লেন্ডারে ঠান্ডা দুধ, কফি, চিনি, কোকো পাউডার এবং বরফ কুচি দিয়ে কয়েক সেকেন্ড ভালো করে ব্লেন্ড করুন যতক্ষণ না ওপরটা ফেনাটে হচ্ছে।

২. পরিবেশনের গ্লাসের চারপাশে চকোলেট সিরাপ দিয়ে নকশা করে নিন।

৩. এবার ব্লেন্ড করা কফি গ্লাসে ঢেলে ওপরে এক স্কুপ আইসক্রিম ও সামান্য চকোলেট সিরাপ ছড়িয়ে দিন।

টিপস

কফি আরও ঘন ও সুস্বাদু করতে চাইলে ১ টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *