রায়দিঘিতে বিজেপি নেতার রক্তাক্ত দেহ উদ্ধার, পরকীয়া নাকি রাজনৈতিক চক্রান্ত? ঘেরাও হচ্ছে থানা – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোটের বাংলায় ফের রক্তারক্তি! রায়দিঘিতে বিজেপির বুথ সহ-সভাপতি কিশোর মাঝির ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা। বাড়ির অদূরেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে। এই নৃশংস ঘটনার নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে সরাসরি অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। অন্যদিকে পুলিশের প্রাথমিক অনুমান, খুনের কারণ পরকীয়া। ইতিমধ্যেই নিহতের স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। এই রহস্যময় হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ বিকেল ৪টেয় রায়দিঘি থানা ঘেরাও করার ডাক দিয়েছে বিজেপি। ঘটনার প্রকৃত কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ।

