শীর্ষ আদালতে আজ বাংলার দুই গুরুত্বপূর্ণ মামলার শুনানি – এবেলা
এবেলা ডেস্কঃ
Supreme \titleonly কোর্টে আজ পশ্চিমবঙ্গের জোড়া মামলার শুনানি ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রথমটি হলো এসআইআর সংক্রান্ত মামলা, যা দুপুর ১২টা নাগাদ প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে ওঠার কথা। এই মামলায় রাজ্যের প্রায় ২৯ লক্ষ ভোটারের তথ্য যাচাইয়ের কাজ সম্পন্ন হলেও বড় একটি অংশের নিষ্পত্তি এখনও বাকি। নির্বাচনী প্রক্রিয়ায় যাতে কোনো বৈধ ভোটার বাদ না পড়েন, আজকের শুনানিতে সেই স্বচ্ছতা ও আইনি দিকগুলো খতিয়ে দেখা হতে পারে।
অন্যদিকে, আইপ্যাক দপ্তরে ইডির তল্লাশি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখানে উপস্থিতি কেন্দ্র করে দায়ের হওয়া মামলারও শুনানি রয়েছে আজ। বিচারপতি প্রশান্তকুমার মিশ্র ও বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চ বেলা সাড়ে ১১টা নাগাদ এই মামলার শুনানি গ্রহণ করবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মৌলিক অধিকার খর্ব হওয়ার দাবি এবং এই আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে গত শুনানিতে প্রশ্ন উঠেছিল। আজ সেই বিতর্কের পরবর্তী পর্যায়ে বিস্তারিত সওয়াল-জবাব হওয়ার সম্ভাবনা রয়েছে।
রাজ্যের আসন্ন নির্বাচনের প্রাক্কালে শীর্ষ আদালতের এই জোড়া শুনানি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। একদিকে ভোটার তালিকার নির্ভুলতা নিশ্চিত করা এবং অন্যদিকে তদন্তকারী সংস্থার এক্তিয়ার ও অধিকার নিয়ে আইনি লড়াই—উভয় ক্ষেত্রেই আদালতের নির্দেশের দিকে তাকিয়ে আছে সব পক্ষ। বিশেষ করে নবগঠিত অ্যাডজুডিকেশন ট্রাইব্যুনালের ভূমিকা এবং ইডির মামলার ভবিষ্যৎ আজকের শুনানির মাধ্যমে আরও স্পষ্ট হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

