লেটেস্ট নিউজ

সাপ্লিমেন্টারি তালিকায় নাম নেই? ভোট দিতে পারবেন আপনিও! জেনে নিন কমিশনের বিশেষ নিয়ম – এবেলা

এবেলা ডেস্কঃ

সোমবার মধ্যরাতে প্রকাশিত হয়েছে বহুল প্রতীক্ষিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। প্রায় ২৯ লক্ষ বিবেচনাধীন বা ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ কেসের নিষ্পত্তি হলেও কতজন বাদ পড়লেন তা নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রেখেছে নির্বাচন কমিশন। তবে তালিকায় নাম না থাকলেও ভোট দেওয়ার পথ এখনই বন্ধ হচ্ছে না।

যাঁদের নামের পাশ থেকে ‘বিবেচনাধীন’ ট্যাগ সরে সরাসরি মূল তালিকায় নাম উঠেছে, তাঁরা অনায়াসেই ভোট দিতে পারবেন। ভোটাররা ইসিআই-এর অ্যাপ বা ওয়েবসাইটে EPIC নম্বর দিয়ে সহজেই নিজেদের বর্তমান স্ট্যাটাস যাচাই করে নিতে পারছেন।

কিন্তু নাম যদি ‘ডিলিটেড’ তালিকায় থাকে, তবে কী করবেন? সেক্ষেত্রে নিজেকে যোগ্য ভোটার প্রমাণ করতে ১৫ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে গঠিত ১৯টি ট্রাইবুনালে এই আবেদন জানানো যাবে।

আবেদন প্রক্রিয়া

অনলাইনে ECI.Net অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে “Apply/Appeal” অপশনে গিয়ে প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন করা যাবে। এছাড়া অফলাইনে জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক বা মহকুমা শাসকের দফতরেও সরাসরি আবেদন জমা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *