লেটেস্ট নিউজ

ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর বড় ঘোষণা নেতানিয়াহুর, ইরানের সঙ্গে কি তবে যুদ্ধের ইতি – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক

ইরানের পরমাণু কেন্দ্র ও লেবাননে লাগাতার হামলার মাঝেই নতুন মোড় নিল মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিশেষ আলোচনার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তেহরানের সঙ্গে একটি চুক্তির মাধ্যমেই যুদ্ধের লক্ষ্য অর্জন সম্ভব। ট্রাম্পের দাবি অনুযায়ী, আগামী পাঁচ দিন ইরানের জ্বালানি পরিকাঠামোতে কোনো হামলা চালাবে না ওয়াশিংটন ও তেল আবিব।

যদিও নেতানিয়াহু স্পষ্ট করেছেন যে হিজবুল্লাহ এবং ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর আক্রমণ এখনই থামছে না। গত কয়েক দিনে আরও দুজন ইরানি পরমাণু বিজ্ঞানীকে খতম করার দাবিও করেছে ইসরায়েল। অন্যদিকে, ট্রাম্প আলোচনার বিষয়টিকে ‘ফলপ্রসূ’ বললেও তেহরান সরাসরি আমেরিকার সঙ্গে কোনো বৈঠকের খবর অস্বীকার করেছে। ট্রাম্পের মধ্যস্থতায় এই সম্ভাব্য চুক্তি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির পথ দেখাবে নাকি এটি রণকৌশলের অংশ, তা নিয়ে দানা বাঁধছে রহস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *