বিশ্বকাপের খরা কাটাতে এবার গ্ল্যাডিয়েটর গাত্তুসোর ওপর ভরসা ইতালির – এবেলা
এবেলা ডেস্কঃ
টানা দুবার বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে খাদের কিনারায় দাঁড়িয়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে না পারলে ফুটবলের ইতিহাসে তৈরি হবে এক নজিরবিহীন কলঙ্ক। এই চরম লজ্জা থেকে আজুরিদের বাঁচাতে এবার কোচের হটসিটে বসেছেন ২০০৬ বিশ্বকাপ জয়ের নায়ক জেনারো গাত্তুসো।
অভিজ্ঞতাহীন তকমা থাকলেও গাত্তুসোর অটুট জেদ আর লড়াকু মানসিকতাই এখন ইতালির শেষ ভরসা। কিংবদন্তি বুঁফোর সমর্থন নিয়ে দলকে নতুন করে সাজাচ্ছেন এই ‘গ্ল্যাডিয়েটর’। সামনেই নর্দার্ন আয়ারল্যান্ডের বিরুদ্ধে মরণ-বাঁচন সেমিফাইনাল। সেখানে জিতলে মিলবে ফাইনালের টিকিট। গাত্তুসো কি পারবেন ইতালির ফুটবল ইতিহাসে রূপকথার প্রত্যাবর্তন ঘটাতে নাকি অপেক্ষা করছে আরও এক ট্র্যাজেডি? উত্তর মিলবে মাঠেই।

