লেটেস্ট নিউজ

বিনামূল্যে মিলবে রান্নার গ্যাস, এই দুর্দান্ত অফারে এখনই নাম নথিভুক্ত করুন – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় এলপিজি সরবরাহ নিয়ে উদ্বেগের মাঝেই গ্রাহকদের জন্য খুশির খবর জানাল মহানগড় গ্যাস লিমিটেড (MGL)। সংস্থাটি জানিয়েছে পাইপড ন্যাচারাল গ্যাস (PNG) এবং সিএনজি সরবরাহে কোনও ঘাটতি হবে না। উল্টে নতুন গ্রাহক টানতে একগুচ্ছ আকর্ষণীয় অফার ঘোষণা করেছে তারা।

১৬ মার্চ থেকে ৩০ এপ্রিলের মধ্যে যারা নতুন পিএনজি কানেকশন নেবেন তারা ৫০০ টাকা পর্যন্ত বিনামূল্যে গ্যাস পাবেন। যেসব নতুন আবাসন বা বিল্ডিংয়ের ৬০ শতাংশের বেশি বাসিন্দা এই সংযোগ নেবেন তাদের জন্য বিলে ১০০০ টাকা পর্যন্ত ছাড়ের ব্যবস্থা থাকছে। এছাড়া সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করলে মিলবে আরও ৫০০ টাকার তাৎক্ষণিক ছাড়।

ব্যবসায়িক বা বাণিজ্যিক গ্রাহকদের জন্যও বড় ঘোষণা করেছে এমজিএল। তাদের জন্য রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ মকুব করা হয়েছে এবং গ্যাস পরিকাঠামো তৈরির খরচও বহন করবে কো ম্পা নি নিজেই। বর্তমানে মুম্বই, থানে, নভি মুম্বইসহ কর্ণাটকের বেশ কিছু শহরে পরিষেবা দিচ্ছে এই সংস্থা। আগামীতে জিরো আপফ্রন্ট রেজিস্ট্রেশন চার্জ বা কোনো অগ্রিম টাকা ছাড়াই সংযোগ দেওয়ার পরিকল্পনা করছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *