গান থেকে গায়েব ৮৫৭টি লিঙ্ক, বাদশাহর ‘টাটিরি’ নিয়ে পুলিশের নজিরবিহীন অ্যাকশন – এবেলা
এবেলা ডেস্কঃ
র্যাপার বাদশাহর নতুন গান ‘টাটিরি’ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নারী ও নাবালকদের নিয়ে আপত্তিকর শব্দ ব্যবহারের অভিযোগে এবার রণংদেহী মূর্তিতে হরিয়ানা পুলিশ। ইতিমধ্যেই ইউটিউব এবং ইনস্টাগ্রাম থেকে ৮৫৭টি ভিডিও লিঙ্ক মুছে ফেলা হয়েছে।
পুলিশ মহাপরিচালক অজয় সিংঘল স্পষ্ট জানিয়েছেন, অশ্লীলতা ছড়ালে কোনোভাবেই রেয়াত করা হবে না। ডিজিটাল প্ল্যাটফর্মে কড়া নজরদারি চালাচ্ছে সাইবার সেল। এমনকি গানটি শেয়ার করলেও আইনি মারপ্যাঁচে পড়তে পারেন সাধারণ ব্যবহারকারীরা। অন্যদিকে, জাতীয় মহিলা কমিশনও বাদশাহ ও নির্মাতাদের তলব করেছে। আইনি চাপের মুখে গায়ক ক্ষমা চেয়ে গানটি সব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিলেও বিতর্ক থামছেই না।

