লেটেস্ট নিউজ

ইরানের হুঙ্কারে পিছু হটলেন ট্রাম্প! যুদ্ধের মাঝেই চরম উত্তেজনা মধ্যপ্রাচ্যে – এবেলা

এবেলা ডেস্কঃ

আমেরিকার আলোচনার দাবি স্রেফ গুজব বলে উড়িয়ে দিল তেহরান। গত দুদিন ধরে দুই দেশের মধ্যে ইতিবাচক কথাবার্তা চলছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছিলেন, তা সরাসরি খারিজ করেছে ইরান। দেশটির সরকারি সংবাদমাধ্যমের দাবি, আমেরিকার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো যোগাযোগই হয়নি। উল্টো ইরানের কূটনৈতিক মহলের খোঁচা— হামলার হুমকি দিয়েও আদতে ভয়েই পিছু হটেছে আমেরিকা।

ইরানি দূতাবাসের কড়া বার্তা অনুযায়ী, তাদের জ্বালানি পরিকাঠামোয় আঘাত হানলে পুরো মধ্যপ্রাচ্যের জ্বালানি ব্যবস্থা তছনছ করে দেওয়া হবে— এই হুঁশিয়ারির পরেই ট্রাম্প নিজের অবস্থান বদলাতে বাধ্য হয়েছেন। তেহরান মনে করছে, এটি কোনো কূটনৈতিক সমঝোতা নয়, বরং ইরানের শক্তির কাছে আমেরিকার নতিস্বীকার।

উল্লেখ্য, হরমুজ প্রণালী খুলে দেওয়ার সময়সীমা আরও পাঁচ দিন বাড়িয়েছেন ট্রাম্প। ইরান এই সিদ্ধান্তকে তাদের নিজেদের অবস্থানের বড় জয় হিসেবে দেখছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, আলোচনা ফলপ্রসূ হওয়ায় আপাতত হামলা স্থগিত রাখা হয়েছে। কিন্তু ইরান সেই দাবিকে পাত্তাই দিচ্ছে না। বিশ্ব জ্বালানি পরিবহণের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এই স্নায়ুযুদ্ধ এখন বিশ্ববাজার ও আন্তর্জাতিক রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *