ট্রাম্প আর খামেনেইর সংঘাত মেটাতে হঠাৎ ময়দানে শাহবাজ শরিফ – এবেলা
এবেলা ডেস্কঃ
আমেরিকা ও ইরানের মধ্যে চলা রক্তক্ষয়ী যুদ্ধ থামাতে এবার অবিশ্বাস্য এক চাল চালল পাকিস্তান। নিজেদের দেশে তালিবান সংঘাত ও চরম আর্থিক সংকটে জর্জরিত থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘোষণা করেছেন যে তারা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত। এমনকি আলোচনার জন্য ইসলামাবাদকে উপযুক্ত স্থান হিসেবেও প্রস্তাব করেছে তারা।
আন্তর্জাতিক মহলের মতে, বিশ্ব রাজনীতিতে নিজেদের গুরুত্ব প্রমাণ করতেই পাকিস্তানের এই মরিয়া চেষ্টা। একদিকে ডোনাল্ড ট্রাম্প যখন আলোচনার ইঙ্গিত দিচ্ছেন, ঠিক তখনই পর্দার আড়ালে সৌদি আরবের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই আমেরিকার সাথে গোপন বৈঠকে সবুজ সংকেত দিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইতিমধ্যেই মার্কিন দূত স্টিভ উইটকফের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন বলে খবর। নিজের দেশের হাল সামলাতে না পারলেও মধ্যপ্রাচ্যের এই ভয়ংকর যুদ্ধ থামাতে পাকিস্তানের এই হঠকারী পদক্ষেপে এখন নজর রাখছে গোটা বিশ্ব।

