লেটেস্ট নিউজ

মাছ ভাজা কি আপনার অকাল মৃত্যুর কারণ হতে পারে – এবেলা

এবেলা ডেস্কঃ

স্বাদের টানে রোজ পাতে ভাজা মাছ রাখছেন? সাবধান! অজান্তেই নিজের শরীরে ডেকে আনছেন মারাত্মক বিপদ। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মাছ স্বাস্থ্যের জন্য উপকারী হলেও, সেটি ডুবো তেলে ভাজলে তার সমস্ত গুণাগুণ নষ্ট হয়ে যায়। বরং উচ্চ তাপমাত্রায় ভাজার ফলে মাছের ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ক্ষতিকারক ট্রান্স-ফ্যাটে রূপান্তরিত হয়, যা সরাসরি আপনার হৃদযন্ত্রের ক্ষতি করে।

গবেষকদের মতে, যারা সপ্তাহে অন্তত একবার বা তার বেশি ভাজা মাছ খান, তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সাধারণের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেড়ে যায়। অতিরিক্ত তেলে ভাজা মাছ ধমনীতে ব্লকেজ তৈরি করে, যা পরবর্তীকালে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে সামুদ্রিক মাছ ডুবো তেলে ভাজলে তা শরীরের জন্য আরও বিষাক্ত হয়ে ওঠে।

দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভাজা খাবার খেলে শরীরে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়, যা অকাল মৃত্যুর ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। তাই চিকিৎসকদের পরামর্শ, রসনা তৃপ্তিতে লাগাম টেনে মাছ ভাজার পরিবর্তে গ্রিলড, বেকড বা ভাপে রান্না করা মাছ খাওয়ার অভ্যাস করুন। সুস্থ থাকতে আজই বদলান আপনার খাদ্যাভ্যাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *