লেটেস্ট নিউজ

নির্বাচন কমিশনের সাইটে এলাহি কাণ্ড, ৭.৫ কোটি ভোটারই কি এখন ‘বিচারাধীন’? তোলপাড় রাজ্য – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের ভোটার তালিকায় কি বড়সড় বিভ্রাট? কমিশনের পোর্টালে কোটি কোটি মানুষের নাম দেখাচ্ছে ‘আন্ডার অ্যাডজুডিকেশন’। মঙ্গলবার রাতে হঠাৎই সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে নিজের এপিক নম্বর দিয়ে সার্চ করতেই চক্ষু চড়কগাছ ভোটারদের। বৈধ ভোটার হওয়া সত্ত্বেও স্ক্রিনে ভেসে উঠছে ‘বিচারাধীন’ তকমা।

এই ঘটনায় রীতিমতো অগ্নিশর্মা তৃণমূল কংগ্রেস। শাসকদলের অভিযোগ, কমিশন এবং বিজেপি গোটা বাংলার ভোটার তালিকাকেই এখন সন্দেহভাজনে পরিণত করেছে। কোনো শুনানি ছাড়াই কেন বাংলার প্রতিটি নাগরিককে ‘দোষী’ হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন তুলে সরব হয়েছে ঘাসফুল শিবির। যদিও নির্বাচন কমিশন বিষয়টিকে নিছকই ‘প্রযুক্তিগত ত্রুটি’ বলে দাবি করেছে। প্রায় দুই ঘণ্টার টানটান উত্তেজনার পর সার্ভারের সমস্যা মিটেছে বলে জানানো হলেও, এই চরম বিভ্রাট নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল থামছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *