লেটেস্ট নিউজ

ফুরিয়ে আসছে জ্বালানি তেল! হাতে আছে মাত্র সাড়ে ৯ দিনের রসদ, চরম সঙ্কটে ভারত – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে কাঁপছে জ্বালানি বাজার। ইরানি ও ইজরায়েলি সংঘাতের জেরে বিশ্বজুড়ে তেলের জোগান বিঘ্নিত হওয়ায় সরাসরি প্রভাব পড়েছে ভারতেও। এক আরটিআই (RTI) প্রশ্নের জবাবে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, দেশের কৌশলগত ভাণ্ডারে বর্তমানে যে পরিমাণ অপরিশোধিত তেল মজুত রয়েছে, তা দিয়ে বড়জোর সাড়ে নয় দিনের চাহিদা মেটানো সম্ভব। তবে বর্তমান মজুতের প্রকৃত চিত্র আরও ভয়াবহ। রাজ্যসভায় পেশ করা তথ্য অনুযায়ী, ভারতের ৫৩.৩ লক্ষ মেট্রিক টন ধারণক্ষমতার বিপরীতে বর্তমানে মজুত আছে মাত্র ৩৩.৭২ লক্ষ মেট্রিক টন তেল, যা মোট ক্ষমতার মাত্র ৬৪ শতাংশ। অর্থাৎ আপদকালীন পরিস্থিতিতে দেশের হাতে এখন সাড়ে নয় দিনেরও কম সময়ের জ্বালানি রয়েছে। বিশাখাপত্তনম, ম্যাঙ্গালুরু ও পাদুরের তিনটি প্রধান ভাণ্ডার পূর্ণ না হওয়ায় এবং ওড়িশার চণ্ডিখোল ও পাদুরে প্রস্তাবিত নতুন প্রকল্পগুলি এখনও বাস্তবায়িত না হওয়ায় ভারতের কৌশলগত সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *