লেটেস্ট নিউজ

চোখ দিয়ে ঝরল রক্ত আর তাতেই নিভে গেল ২০ বছরের প্রাণ – এবেলা

এবেলা ডেস্কঃ

লন্ডনের আর্ট স্টুডেন্ট সোফি ওয়ার্ডের আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত চিকিৎসকরা। শুরুতে সাধারণ ফ্লু মনে করা হলেও মাত্র কয়েক ঘণ্টায় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। আসলে এটি ছিল ‘মেনিনজাইটিস বি’ নামক এক মারণ ব্যাকটেরিয়াল ইনফেকশন। এই রোগ মস্তিষ্ক ও মেরুদণ্ডের ঝিল্লিকে আক্রমণ করে দ্রুত ছড়িয়ে পড়ে। তীব্র মাথাব্যথা, ঘাড়ে শক্ত ভাব, বমি ও জ্বরের পাশাপাশি গুরুতর অবস্থায় চোখ বা শরীরের অন্যান্য অংশ থেকে রক্তপাত হতে পারে। সোফির ক্ষেত্রে সঠিক সময়ে ‘লাম্বার পাংচার’ টেস্ট না হওয়ায় ধরা পড়েনি এই মরণব্যাধি। এই ঘটনার পর তরুণ প্রজন্মের জন্য মেনিনজাইটিস বি টিকা বাধ্যতামূলক করার দাবি উঠেছে। সামান্য উপসর্গ অবহেলা করলে এটি কয়েক ঘণ্টার মধ্যেই প্রাণঘাতী হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *