লেটেস্ট নিউজ

ট্রাম্পের হুঙ্কার নাকি শান্তির আভাস? ইরান নিয়ে আমেরিকার মাস্টারস্ট্রোক – এবেলা

এবেলা ডেস্কঃ

আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরান যুদ্ধে নতিস্বীকার করেছে এবং তারা আর কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, তেহরান এখন সমঝোতা করতে মরিয়া। এমনকি হরমুজ প্রণালী সংক্রান্ত তেল-গ্যাসের এক বিশাল উপহারও আমেরিকার কাছে পাঠিয়েছে ইরান। ট্রাম্পের মতে, বর্তমানে ইরানি নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন এসেছে যা কার্যত এক ‘ক্ষমতা বদল’।

অন্যদিকে ইরান যুদ্ধের ক্ষয়ক্ষতি পূরণ এবং ভবিষ্যতে কোনো হামলা হবে না—এমন গ্যারান্টি দাবি করেছে। তেহরানের শর্তের তালিকায় রয়েছে ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং উপসাগরীয় দেশগুলো থেকে সমস্ত মার্কিন ঘাঁটি সরিয়ে ফেলা। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রস্তাবকেও ট্রাম্প ইতিবাচক হিসেবে দেখছেন। তবে এই কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই ইজরায়েল ও ইরানের মধ্যে তীব্র বোমাবর্ষণ অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *