লেটেস্ট নিউজ

পশ্চিম এশিয়া যুদ্ধ নিয়ে তোলপাড় আর দিল্লিতে জরুরি সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়া সংকটে উত্তাল বিশ্ব আর এই আবহে রণকৌশল ঠিক করতে বড় পদক্ষেপ নিল ভারত সরকার। বুধবার বিকেল ৫টায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের উপস্থিতিতে দিল্লিতে বসছে হাইভোল্টেজ সর্বদলীয় বৈঠক। বিরোধী দলগুলোর প্রশ্নের মুখে যুদ্ধের প্রভাব ও ভারতের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য এই বিশেষ ডাক দেওয়া হয়েছে। তবে পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে রাহুল গান্ধী এই বৈঠকে থাকতে পারছেন না বলে জানা গেছে।

রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়েছেন যে, এই যুদ্ধ বিশ্বজুড়ে ভয়াবহ জ্বালানি সংকট তৈরি করেছে যার প্রভাব হবে দীর্ঘস্থায়ী। পরিস্থিতি সামলাতে ইতিমিধ্যেই সাতটি বিশেষ ক্ষমতাসম্পন্ন দল গঠন করা হয়েছে যারা রান্নার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের জোগান নিশ্চিত করতে কাজ করবে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে শান্তি ফেরানোর ওপর জোর দিয়েছেন মোদী। বিশেষ করে হরমুজ প্রণালীর নিরাপত্তা ও বিশ্ব বাণিজ্যের স্থিতিশীলতা বজায় রাখাই এখন ভারতের প্রধান লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *