লেটেস্ট নিউজ

শুভমন গিলের পরীক্ষা এবার মধ্যক্রমে! নতুন শক্তির গুজরাট কি পারবে ট্রফি জিততে – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই চাপে শুভমন গিলের গুজরাট টাইটান্স। কাগজে-কলমে শক্তিশালী মনে হলেও দলের মাঝের সারির ব্যাটিং বা মিডল অর্ডার নিয়ে বড় চিন্তায় টিম ম্যানেজমেন্ট।

মিনি নিলামে ১২.৯ কোটি টাকা খরচ করে জেসন হোল্ডার, টম ব্যান্টন ও লুক উডের মতো তারকাদের দলে নিয়েছে গুজরাট। বিশেষ করে ৭ কোটি টাকার হোল্ডার অলরাউন্ডার হিসেবে এবং অভিজ্ঞ নেতা হিসেবে গিলকে সাহায্য করবেন। ওপেনিংয়ে শুভমন গিল ও সাই সুদর্শনের জুটি এবং তিন নম্বরে জস বাটলারের উপস্থিতি টাইটান্সের ব্যাটিংকে লিগের অন্যতম সেরা টপ অর্ডারে পরিণত করেছে। বোলিং বিভাগে মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং রশিদ খানের উপস্থিতি দলকে ভারসাম্য দিচ্ছে।

তবে দুশ্চিন্তার জায়গা হলো চার নম্বর পজিশন। গতবারের নির্ভরযোগ্য শেরফেন রাদারফোর্ড এবার দলে নেই। গ্লেন ফিলিপস বা টম ব্যান্টনকে সেই শূন্যস্থান পূরণে ব্যবহার করা হতে পারে। ফিনিশার হিসেবে রাহুল তেওয়াতিয়া ও শাহরুখ খানের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে দল। গতবার এলিমিনেটরে বিদায় নেওয়া গুজরাট এবার কি সব বাধা পেরিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হতে পারবে, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *