লেটেস্ট নিউজ

মার্কিন-ইরান সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী পাকিস্তান? ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব ঘিরে জল্পনা – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরান ও আমেরিকার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমনে এবার ১৫ দফা শান্তি প্রস্তাব পেশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব অর্থনীতি ঝুঁকির মুখে পড়ায় আন্তর্জাতিক চাপে শেষমেশ যুদ্ধবিরতির পথে হাঁটছে ওয়াশিংটন। এই কূটনৈতিক প্রক্রিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে উঠে এসেছে পাকিস্তানের নাম। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের শান্তি আলোচনার প্রস্তাব ট্রাম্প গ্রহণ করায় ইসলামাবাদকে ঘিরে নতুন সমীকরণ তৈরি হয়েছে।

প্রস্তাবিত শর্তানুযায়ী, ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় কঠোর নিয়ন্ত্রণ এবং হরমুজ প্রণালী পুনরায় সচল করার কথা বলা হয়েছে। আলোচনার পরিবেশ তৈরিতে এক মাসের যুদ্ধবিরতির প্রস্তাবও রয়েছে এতে। স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের মতো মার্কিন প্রতিনিধিরা এই প্রক্রিয়ায় যুক্ত থাকতে পারেন বলে জানা গেছে। তবে তেহরান এখনও আনুষ্ঠানিকভাবে কোনো সম্মতি জানায়নি, যা নিয়ে সংশয় কাটছে না।

এদিকে ইরান স্পষ্ট করেছে যে, যুদ্ধবিরতি হলে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং পরমাণু প্রকল্পে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা চলবে না। ইজরায়েলের লাগাতার হামলা ও ইরানের পাল্টা আক্রমণের আবহে এই শান্তি প্রস্তাব কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তবে পাকিস্তান যদি সফলভাবে এই আলোচনার মঞ্চ তৈরি করতে পারে, তবে পশ্চিম এশিয়ার কূটনৈতিক মানচিত্রে বড়সড় পরিবর্তন আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *