লেটেস্ট নিউজ

ট্রাম্পের রহস্যময় সেই ‘সম্মানিত ব্যক্তি’ কে যার সাথে চলছে ইরানের যুদ্ধ শেষের গোপন ডিল – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরানের সাথে যুদ্ধ থামাতে কার সাথে তলে তলে হাত মেলাচ্ছে আমেরিকা তা নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি ইরানের অত্যন্ত প্রভাবশালী ও ‘সম্মানিত’ এক ব্যক্তির সাথে অত্যন্ত কার্যকর আলোচনা করছেন। তবে সেই ব্যক্তির নাম প্রকাশ করতে তিনি নারাজ।

সিএনএন-এর এক রিপোর্টে দাবি করা হয়েছে, ট্রাম্প সম্ভবত ইরানের পার্লামেন্ট স্পিকার মহম্মদ বাকির গালিবাফের দিকেই ইঙ্গিত করছেন। তবে গালিবাফ এই দাবি সপাটে প্রত্যাখ্যান করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে সাফ জানিয়েছেন, আমেরিকার সাথে কোনো আলোচনা চলছে না এবং এগুলো স্রেফ ভুয়ো খবর।

গালিবাফ সবসময়ই আমেরিকার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন। এমনকি যুদ্ধের আগে থেকেই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে কোনো সংঘর্ষ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। বিশেষজ্ঞ মহলের মতে, ইরানের শাসনব্যবস্থায় গালিবাফের যে প্রভাব রয়েছে, তাতে যে কোনো বড় চুক্তিতে তিনি ট্রাম্পের তুরুপের তাস হতেই পারেন। তবে শেষ পর্যন্ত ট্রাম্পের সেই ‘রহস্যময় বন্ধু’ আসলে কে, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *