লেটেস্ট নিউজ

এমবাপের ভুল চিকিৎসা নিয়ে রিয়াল মাদ্রিদ শিবিরে তোলপাড়, চিকিৎসকদের ভূমিকা নিয়ে প্রশ্ন – এবেলা

এবেলা ডেস্কঃ

গত ডিসেম্বরে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের পর ফরাসি তারকা কিলিয়ান এমবাপের বাঁ হাঁটুতে চোট লাগলেও রিয়াল মাদ্রিদের মেডিকেল টিম ভুলবশত তার ডান পা পরীক্ষা করে ‘ফিট’ সার্টিফিকেট প্রদান করে। এই ভুল রিপোর্টের ভিত্তিতে চোট নিয়েই তিনটি ম্যাচ খেলেন এমবাপে, যার ফলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে এমআরআই রিপোর্টে বাঁ হাঁটুতে গুরুতর সমস্যা ধরা পড়লে তাকে মাঠের বাইরে থাকতে হয়।

এই ঘটনায় রিয়ালের চিকিৎসক দলের পেশাদারিত্ব নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ক্লাবের মেডিকেল টিম ফুটবলারদের ডায়েট বা পথ্য নির্ধারণে কৃত্রিম বুদ্ধিমত্তা ‘চ্যাটজিপিটি’-র সাহায্য নিচ্ছে। এর আগে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া পুষ্টিবিদ ইতজিয়ার গঞ্জালেস এই চাঞ্চল্যকর দাবি করেছেন। তার মতে, বৈজ্ঞানিক পদ্ধতির বদলে প্রযুক্তির ওপর অতি-নির্ভরতা খেলোয়াড়দের দীর্ঘমেয়াদী ঝুঁকির মুখে ফেলছে।

সামনে বিশ্বকাপ থাকায় এমবাপের এই চোট নিয়ে ফ্রান্স শিবিরেও উদ্বেগ তৈরি হয়েছিল। তবে বর্তমানে সুস্থ হয়ে মাঠে ফিরেছেন এই তারকা স্ট্রাইকার। প্যারিসে উন্নত চিকিৎসা নেওয়ার পর তিনি নিজেকে ফিট ঘোষণা করলেও রিয়াল মাদ্রিদের অন্দরমহলের এই অব্যবস্থাপনা এবং ভুল চিকিৎসার বিষয়টি ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ক্লাবের পক্ষ থেকে অবশ্য এই বিতর্কের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *