লেটেস্ট নিউজ

১২টা থেকে ৫টা পর্যন্ত বাড়ির বাইরে বের হওয়া চরম বিপদজ্জনক হতে পারে – এবেলা

এবেলা ডেস্কঃ

দক্ষিণ ও পশ্চিম ভারতের একাধিক রাজ্যে আবহাওয়া নিয়ে জারি হয়েছে মারাত্মক সতর্কতা। একদিকে চলছে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, অন্যদিকে হানা দিচ্ছে অকাল বৃষ্টি ও শিলাবৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মুম্বাই, থানে ও রায়গড়ে পারদ ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। তীব্র দাবদাহের কারণে দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাধারণ মানুষকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে মারাঠাওয়াড়া ও মধ্য মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করা হয়েছে। লাতুর, সোলাপুর ও নান্দেদের মতো জেলাগুলোতে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই খামখেয়ালি আবহাওয়ার জেরে ইতিমধ্যেই আম, তরমুজ ও গমের ফলন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে শিলাবৃষ্টির কারণে মাঠের ফসল নষ্ট হওয়ায় চরম সংকটে পড়েছেন কৃষকরা। উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং জরুরি প্রয়োজন ছাড়া প্রখর রোদে বাইরে না বেরোনোর নির্দেশ দিয়েছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *