লেটেস্ট নিউজ

১৫ হাজার কোটিতে হাতবদল রাজস্থান রয়্যালস! আইপিএল ২০২৬-এর আগে মালিকানা হারালেন মনোজ বাদলে – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই বড় ধামাকা। বদলে গেল প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসের মালিকানা। প্রায় ১৫ হাজার কোটি টাকার আকাশছোঁয়া দর হাঁকিয়ে ফ্র্যাঞ্চাইজিটি কিনে নিলেন মার্কিন শিল্পপতি কাল সোমানি ও তাঁর গোষ্ঠী। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী মনোজ বাদলের জমানার অবসান ঘটিয়ে এখন থেকে দলের নিয়ন্ত্রক আমেরিকার এই বিনিয়োগকারী দল। শুধু মালিকানাই নয়, দলেও এসেছে বড় পরিবর্তন। সঞ্জু স্যামসনকে রিলিজ করে রবীন্দ্র জাদেজাকে দলে নিয়েছে রাজস্থান এবং নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রিয়ান পরাগের কাঁধে। এটি আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী চুক্তি হিসেবে গণ্য হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *