কর্মী সংকটে থমকাল নিয়োগ প্রক্রিয়া, হাইকোর্টের দ্বারস্থ স্কুল সার্ভিস কমিশন – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্য বিধানসভা নির্বাচনের আবহে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা নিয়ে বড়সড় জটিলতার মুখে পড়ল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। Supreme \titleonly কোর্টের বেঁধে দেওয়া ৩১ অগস্টের সময়সীমার মধ্যে নতুন নিয়োগ শেষ করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কমিশন। বিচারপতি কৃষ্ণা রায়ের এজলাসে এসএসসি জানায়, বর্তমানে তাদের মোট কর্মী সংখ্যা মাত্র ৩৫ জন, যার মধ্যে ২৪ জনকেই নির্বাচন কমিশন ভোটের কাজে নিযুক্ত করেছে।
কমিশনের দাবি, একটি স্বশাসিত সংস্থার কর্মীদের সরাসরি নির্বাচনের কাজে ব্যবহার করায় ইন্টারভিউসহ নিয়োগের গুরুত্বপূর্ণ ধাপগুলো পরিচালনা করা আসাম্ভব হয়ে পড়ছে। উল্লেখ্য, ২০১৬ সালের নিয়োগ দুর্নীতি মামলায় উচ্চ আদালতের নির্দেশে অযোগ্যদের বাদ দিয়ে নতুন করে প্যানেল তৈরির কাজ চলছে। নবম থেকে দ্বাদশ শ্রেণির লিখিত পরীক্ষা শেষ হলেও, বর্তমান কর্মী সংকটে নির্ধারিত সূচি মেনে প্রক্রিয়া শেষ করা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে।
এই পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে আদালতের হস্তক্ষেপ ও প্রয়োজনীয় নির্দেশিকা প্রার্থনা করেছে এসএসসি কর্তৃপক্ষ। নিয়োগের ভবিষ্যৎ এবং আইনি জটিলতা নিরসনে আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে কলকাতা হাইকোর্ট। কয়েক হাজার চাকরিপ্রার্থীর ভাগ্য এখন আদালতের এই শুনানির ওপর নির্ভর করছে।

