যৌন হেনস্তার মামলায় বড় স্বস্তি পেল স্বামী অভিমুক্তেশ্বরানন্দ – এবেলা
এবেলা ডেস্কঃ
ইলাহাবাদ হাইকোর্ট থেকে আগাম জামিন পেলেন স্বামী অভিমুক্তেশ্বরানন্দ ও তাঁর শিষ্য মুকুন্দানন্দ। বিচারপতি জিতেন্দ্র কুমার সিনহার একক বেঞ্চ এই রায় দিয়েছেন। দীর্ঘ শুনানি শেষে আদালত গ্রেফতারির ওপর স্থগিতাদেশ জারি করে তাঁদের স্বস্তি দিয়েছে।
উল্লেখ্য, স্বামী রামভদ্রাচার্যের শিষ্য আশুতোষ ব্রহ্মচারী ও জনৈক নাবালকসহ কয়েকজন অভিমুক্তেশ্বরানন্দের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন। মাঘ মেলা ও গুরুকুলে থাকাকালীন এই ঘটনা ঘটেছে বলে এফআইআরে দাবি করা হয়। তবে পালটা অভিযোগে স্বামী অভিমুক্তেশ্বরানন্দ দাবি করেছেন, প্রশাসনের একাংশ ও অভিযোগকারীরা ষড়যন্ত্র করে এই ভুয়া মামলা সাজিয়েছে। তথ্যপ্রমাণ খতিয়ে দেখার পর আদালত দুই সাধুরই আগাম জামিন মঞ্জুর করল।

