লেটেস্ট নিউজ

কুণাল ঘোষের বিরুদ্ধে এবার মহিলা বাজি বিজেপির? বেলেঘাটায় প্রার্থী বদলের মহানাটক – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক

বেলেঘাটায় পদ্ম শিবিরের অন্দরের কোন্দল এবার চরম সীমায়। টানা বিক্ষোভ, হাতাহাতি আর দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়ে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হচ্ছে বিজেপি নেতৃত্ব। সূত্র মারফত খবর, এই হাইভোল্টেজ আসনে পার্থ চৌধুরীর টিকিট বাতিল করে এক প্রভাবশালী মহিলা নেত্রীকে ময়দানে নামানোর সিদ্ধান্ত একপ্রকার পাকা।

তৃণমূলের দাপুটে নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে প্রথমে পার্থ চৌধুরীকে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু নাম ঘোষণার পর থেকেই সল্টলেক থেকে বেলেঘাটা— সর্বত্র আছড়ে পড়ে বিক্ষোভের ঢেউ। পরিস্থিতি সামলাতে লকেট চট্টোপাধ্যায় কিংবা শমীক ভট্টাচার্যের মতো হেভিওয়েট নেতারা আসরে নামলেও চিঁড়ে ভেজেনি। কর্মীদের সাফ অভিযোগ, পার্থকে প্রার্থী করে আদতে কুণাল ঘোষকে ওয়াকওভার দিচ্ছে দল।

এই ড্যামেজ কন্ট্রোল করতেই এখন অর্চনা মজুমদারের নাম নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। জাতীয় মহিলা কমিশনের এই সদস্যকে প্রার্থী করে একদিকে যেমন নারী শক্তিকে হাতিয়ার করতে চাইছে গেরুয়া শিবির, তেমনই বিক্ষুব্ধ কর্মীদের শান্ত করার চেষ্টাও চলছে। তবে প্রশ্ন উঠছে, শুধু বেলেঘাটা নয়, আলিপুরদুয়ার থেকে রানাঘাট পর্যন্ত যে গণবিক্ষোভ ছড়িয়েছে, সেখানেও কি তবে প্রার্থী বদলের পথে হাঁটবে বিজেপি? কুণাল বনাম অর্চনার লড়াই এখন সময়ের অপেক্ষা মাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *