লেটেস্ট নিউজ

বিনা পয়সায় লড়বেন সরকারি উকিল! ভোটার তালিকায় নাম বাদ পড়লে আপনার জন্য বড় ঘোষণা মমতার – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটের মুখে কমিশনের ওয়েবসাইটে ‘বিপত্তি’, ৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কায় রণংদেহি মমতা বন্দ্যোপাধ্যায়। নকশালবাড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী সাফ জানালেন, যাঁদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে তাঁদের জন্য বিশেষ ক্যাম্প করবে রাজ্য সরকার। একইসঙ্গে আইনি লড়াইয়ের জন্য সম্পূর্ণ বিনামূল্যে মিলবে সরকারি আইনজীবীর সহায়তা। এদিন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সরব হওয়ার পাশাপাশি রাজ্যে এনআরসি বা ডিটেনশন ক্যাম্প হতে দেবেন না বলেও ফের হুঁশিয়ারি দেন তৃণমূলনেত্রী। ‘এসআইআর’ প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলার জন্য বিজেপিকে দায়ী করে দলীয় কর্মীদের বুথ পাহারার কড়া নির্দেশ দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *