লেটেস্ট নিউজ

ভোটের মুখে ধুন্ধুমার কাণ্ড! মমতা আর শুভেন্দুর বিরুদ্ধে কমিশনের কড়া পদক্ষেপের সম্ভাবনা – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক: রাজ্যের বিধানসভা নির্বাচন ঘিরে তুঙ্গে রাজনৈতিক সংঘাত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। তাদের দাবি, সরকারি খরচ ও ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন জায়গায় মমতার ছবি সংবলিত প্রচার সামগ্রী রাখা হয়েছে, যা নিয়মবিরুদ্ধ। অবিলম্বে সেসব সরানোর দাবি জানিয়েছে গেরুয়া শিবির।

পাল্টা চাঞ্চল্যকর অভিযোগ এনেছে তৃণমূলও। নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কমিশনে নালিশ জানিয়েছে তারা। জোড়াফুলের অভিযোগ, শুভেন্দু অধিকারী তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে গিয়ে উস্কানিমূলক স্লোগান দিয়েছেন। দু’পক্ষের এই পাল্টাপাল্টি অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। অন্যদিকে, নন্দীগ্রামের বিডিও-কে ভবানীপুরে বদলি করা নিয়ে তৃণমূলের আপত্তি খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। সব মিলিয়ে ভোটের আগে কমিশন কী ভূমিকা নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *