লেটেস্ট নিউজ

৫০ ঘণ্টা ডিউটি সেরে ঘরে ফেরা শল্যচিকিৎসক পুত্রবধূকে আরতি করে বরণ শাশুড়ির – এবেলা

এবেলা ডেস্কঃ

টানা ৫০ ঘণ্টা হাসপাতালে কর্তব্য পালন শেষে বাড়ি ফেরায় প্লাস্টিক সার্জন পুত্রবধূ সৌম্য গুপ্তকে প্রদীপ জ্বালিয়ে ও আরতি করে বরণ করে নিলেন তাঁর শাশুড়ি। প্রথাগতভাবে কপালে টিপ পরিয়ে স্বাগত জানানোর পাশাপাশি রসিকতা করে শাশুড়ি বলেন, “আমার সৌভাগ্য যে এত দিন পর বাড়িতে পায়ের ধুলো পড়ল।” পাল্টা উত্তরে পুত্রবধূও মজার ছলে বলেন, ঈশ্বর যেন তাঁকে বাড়িতে আরও বেশি সময় কাটানোর সুযোগ করে দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশিত হতেই তা দ্রুত ভাইরাল হয় এবং প্রায় ৪৫ লক্ষ ভিউ ও এক লক্ষের বেশি লাইক সংগ্রহ করে। ভিডিওটি কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। অনেক ব্যবহারকারী শাশুড়ির মন্তব্যকে কটাক্ষ হিসেবে দেখলেও, পরিবারটি একে নিছক মজার ও ইতিবাচক মুহূর্ত হিসেবেই দাবি করেছে।

নেতিবাচক মন্তব্যের প্রেক্ষিতে সৌম্যর স্বামী শগুন আগরওয়াল জানান, তাঁদের পরিবারের এই পারস্পরিক রসিকতা ও ইতিবাচক পরিবেশকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। পেশাদার জীবনের কঠিন পরিশ্রমের পর ঘরে ফেরার এই ঘরোয়া মুহূর্তটি বর্তমানে নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। যদিও এই ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *