লেটেস্ট নিউজ

বিস্ফোরক ‘শীশ মহল’ নথি, বিধানসভায় লম্বা কাগজ খুলে কেজরিওয়ালের বিলাসবহুল জীবনের পর্দা ফাঁস – এবেলা

এবেলা ডেস্কঃ

দিল্লি বিধানসভায় বুধবার বেনজির নাটকীয়তার সাক্ষী থাকলেন বিধায়করা। প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাসভবন বা ‘শীশ মহল’ নির্মাণে বিপুল দুর্নীতির অভিযোগে সরব হলেন পিডব্লিউডি মন্ত্রী প্রবেশ সাহেব সিং। কক্ষের মাঝখানে একটি দীর্ঘ সাদা কাগজ প্রদর্শন করে তিনি দাবি করেন, এতে কেজরিওয়ালের বাংলোর অন্দরসজ্জা, স্পা, জিম এবং জকুজি তৈরির খরচের প্রতিটি পাইপ্লাট হিসেব রয়েছে।

CAG রিপোর্টের ওপর আলোচনা চলাকালীন বিজেপি এই চাঞ্চল্যকর অভিযোগ আনে। মন্ত্রী জানান, ২০১৫ সালে শপথ নেওয়ার মাত্র ২০ দিনের মাথায় নৈতিকতার প্রতিশ্রুতি ভেঙে কেজরিওয়াল ৬ ফ্ল্যাগস্টাফ রোডের বাংলোটি নিজের নামে করান। এমনকি ২০২০ সালে যখন গোটা দিল্লি করোনা মহামারীতে বিপর্যস্ত, তখনও এই রাজকীয় প্রাসাদের নির্মাণকাজ থেমে থাকেনি বলে অভিযোগে জানানো হয়। ‘ধুরন্ধর’ চলচ্চিত্রের খলনায়কের সঙ্গে তুলনা টেনে কেজরিওয়ালকে ‘দিল্লির ডাকাত’ বলেও আক্রমণ করেন মন্ত্রী। উল্লেখ্য, আম আদমি পার্টির বিধায়করা এই অধিবেশন বয়কট করায় সদন ছিল বিরোধীশূন্য। ২০২৫-এর বিধানসভা নির্বাচনেও এই ‘শীশ মহল’ বিতর্ক অন্যতম প্রধান হাতিয়ার হয়ে উঠেছে বিজেপির কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *