লেটেস্ট নিউজ

থানার ঢিল ছোড়া দূরত্বে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চলল গুলি! রক্তাত্ব যুবককে ঘিরে দানা বাঁধছে রহস্য – এবেলা

এবেলা ডেস্কঃ

গঙ্গারামপুর উত্তাল! মঙ্গলবার রাতে গঙ্গারামপুর থানার ঠিক অদূরেই এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাল একদল দুষ্কৃতী। নিউ মার্কেট এলাকায় নিজের গাড়িতে বাড়ি ফেরার পথে অতর্কিতে হামলার মুখে পড়েন শিবা চৌধুরী নামে ওই যুবক। দুষ্কৃতীদের ছোড়া গুলি তাঁর পাঁজরের একপাশ দিয়ে ঢুকে অন্যপাশ দিয়ে বেরিয়ে যায়। বর্তমানে তিনি গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

ঘটনার খবর পেয়েই রাতেই হাসপাতালে ছোটেন তৃণমূল নেতা গৌতম দাস। তিনি সাফ জানিয়েছেন, অপরাধী যে দলেরই হোক না কেন, তাকে রেয়াত করা হবে না। অন্যদিকে আক্রান্তের পরিবার অভিযুক্ত বাবু চৌধুরীসহ বাকিদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। ঠিক কী কারণে এই হামলা? রাজনৈতিক রেষারেষি নাকি ব্যক্তিগত কোনো পুরনো শত্রুতা, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই তিনজনকে আটক করা হয়েছে, তবে মূল অভিযুক্ত এখনও পলাতক। ঘটনার আকস্মিকতায় গোটা গঙ্গারামপুর এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *