লেটেস্ট নিউজ

চৈত্র নবরাত্রিতে দেবী আরাধনা, পুজোর উপচারে যা বর্জনীয় – এবেলা

এবেলা ডেস্কঃ

বসন্তের আগমনে দেশজুড়ে শুরু হয়েছে চৈত্র নবরাত্রির মহাশক্তি আরাধনা। শাস্ত্র মতে, ১৯ মার্চ থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ২৭ মার্চ পর্যন্ত। দেবী দুর্গার নয়টি রূপের পূজায় শুদ্ধাচার পালন করা অত্যন্ত আবশ্যক। তবে ভক্তিভরে পুজোর পাশাপাশি উপচারের সঠিক নিয়ম না মানলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে দেবীর প্রিয় ও অপ্রিয় বস্তু সম্পর্কে সম্যক ধারণা থাকা এই সময়ে একান্ত প্রয়োজন।

পুরাণ অনুসারে, পুজোর নৈবেদ্যে নির্দিষ্ট কিছু ফল ও ফুল অর্পণ করা শাস্ত্রনিষিদ্ধ। নবরাত্রিতে দেবীকে নাশপাতি, শুকনো নারকেল, আতা, আনারস বা ডুমুর জাতীয় ফল দেওয়া অনুচিত। এছাড়া লেবু বা তেঁতুলের মতো টক ফল এবং পোকা ধরা ফল অশুভ বলে গণ্য হয়। পুষ্পাঞ্জলির ক্ষেত্রে কেতকী, করবী, ধুতরা ও আকন্দ ফুল বর্জনীয়। এমনকি দেবী আরাধনায় তুলসী পাতা ব্যবহার না করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

ভোগ নিবেদনের ক্ষেত্রেও শুচিতা বজায় রাখা জরুরি। দেবীর অন্ন বা নৈবেদ্যে পেঁয়াজ, রসুন বা সাধারণ লবণের ব্যবহার নিষিদ্ধ; পরিবর্তে সৈন্ধব লবণ ও সাত্ত্বিক আহার প্রশস্ত। রান্নার জন্য তামা, পিতল বা মাটির পাত্র ব্যবহার করা শ্রেয়। কাচ বা প্লাস্টিকের পাত্রে ভোগ দেওয়া শাস্ত্রবিরুদ্ধ। সঠিক নিয়ম ও নিষ্ঠার সাথে এই বিধিনিষেধগুলি পালন করলে দেবী দুর্গার আশীর্বাদে সংসারে সুখ-শান্তি ও মঙ্গল বজায় থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *