লেটেস্ট নিউজ

সরকারি কর্মচারীদের জন্য বাম্পার ধামাকা! ইলেকট্রিক গাড়ি কিনলেই মিলবে ৪ লক্ষ টাকা পর্যন্ত ছাড় – এবেলা

এবেলা ডেস্কঃ

তেলেঙ্গানা সরকারের এক ঐতিহাসিক সিদ্ধান্তে খুশির হাওয়া সরকারি মহলে। দূষণ মুক্ত পরিবেশ গড়ে তুলতে এবং পেট্রোল-ডিজেলের ওপর নির্ভরতা কমাতে এবার বড়সড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। রাজ্যের প্রায় ৫ লক্ষ সরকারি কর্মচারীর জন্য ইলেকট্রিক যানবাহন (EV) কেনায় বিশেষ ছাড়ের ঘোষণা করেছে সরকার।

পরিবহন মন্ত্রী পন্নম প্রভাকর জানিয়েছেন যে, সরকারি কর্মীরা এখন ইলেকট্রিক টু-হুইলার বা ফোর-হুইলার কিনলে ২০ শতাংশ পর্যন্ত সরাসরি ডিসকাউন্ট পাবেন। এই প্রকল্পের আওতায় একজন কর্মচারী সর্বোচ্চ ৪ লক্ষ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। এই সুবিধা নিশ্চিত করতে মাহিন্দ্রা ইলেকট্রিক, ওলা ইলেকট্রিক, অ্যাথার এনার্জি এবং গ্র্যাভটন মোটরসের মতো প্রথম সারির সংস্থাগুলির সাথে বিশেষ চুক্তি করেছে রাজ্য সরকার।

এর আগেও ২০২৪ সালে তেলেঙ্গানা সরকার ইলেকট্রিক গাড়ির ওপর ১০০ শতাংশ রোড ট্যাক্স এবং রেজিস্ট্রেশন ফি মকুব করেছিল। নতুন এই ২০ শতাংশ ছাড়ের ফলে তেলেঙ্গানায় ইলেকট্রিক গাড়ি কেনা এখন গোটা দেশের মধ্যে সবথেকে সাশ্রয়ী হতে চলেছে। পাশাপাশি সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, এখন থেকে সমস্ত সরকারি দপ্তরের জন্য শুধুমাত্র ইলেকট্রিক গাড়িই কেনা হবে।

রাজ্যজুড়ে চার্জিং পরিকাঠামো মজবুত করতে সচিবালয় থেকে শুরু করে জেলা ও ব্লক স্তরের অফিসগুলোতেও চার্জিং স্টেশন বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি শপিং মল, হোটেল এবং বাণিজ্যিক এলাকাগুলোতেও চার্জিং পয়েন্ট বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। টাটা মোটরসের মতো আরও কিছু বড় কো ম্পা নির সাথেও আলোচনা চালাচ্ছে সরকার যাতে সাধারণ মানুষ আরও উন্নত ও সস্তা বিকল্প খুঁজে পান।

সব মিলিয়ে গ্রিন মোবিলিটি বা পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থায় তেলেঙ্গানা এখন সারা দেশের সামনে এক অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *