লেটেস্ট নিউজ

মদের দামও কি বাড়বে? বিয়ারের পাশাপাশি দেশি ও বিদেশি মদের ভবিষ্যৎ নিয়ে বড় আপডেট – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা ডেস্ক: চৈত্র বা বৈশাখের তপ্ত দুপুরে এক গ্লাস ঠান্ডা বিয়ারে চুমুক দিয়ে শরীর জুড়োতে পছন্দ করেন অনেকেই। কিন্তু সেই আরামের পথে এবার বাদ সাধতে পারে বাড়তি দাম। কাঁচামাল এবং প্যাকেজিং উপকরণের অগ্নিমূল্যের কারণে এবার বিয়ারের দাম বাড়ানোর তোড়জোড় শুরু করেছে উৎপাদনকারী সংস্থাগুলো।

ব্রিউয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (BAI) সূত্রে খবর, বিয়ার তৈরির সামগ্রিক খরচ বা ইনপুট কস্ট প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কাঁচের বোতলের দাম বেড়েছে ২০ শতাংশ এবং কাগজের কার্টনের দাম এক ধাক্কায় দ্বিগুণ হয়ে গেছে। এমনকি প্লাস্টিক সামগ্রী এবং পরিবহণ খরচও পাল্লা দিয়ে বাড়ছে। এই অবস্থায় সংস্থাগুলোর পক্ষ থেকে রাজ্য সরকারগুলোর কাছে আবেদন জানানো হচ্ছে যাতে প্রতি কেস বিয়ারের দাম অন্তত ২০ টাকা বাড়ানো হয় অথবা উৎপাদন শুল্কে কিছুটা ছাড় দেওয়া হয়।

ভারতে মদের দাম রাজ্য সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই সংশ্লিষ্ট রাজ্যগুলি সবুজ সংকেত দিলেই কার্যকর হবে নতুন দাম। শুধু বিয়ার নয়, কনফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যালকোহলিক বেভারেজ কো ম্পা নিজও ইঙ্গিত দিয়েছে যে জ্বালানি ও মোড়কজাতকরণের খরচ বাড়ায় ইন্ডিয়ান মেড ফরেন লিকার বা আইএমএফএল-এর দামও অদূর ভবিষ্যতে বাড়তে পারে। সব মিলিয়ে উৎসব বা ছুটির মরসুমের আগেই সুরাপ্রেমীদের পকেটে বাড়তি চাপের আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *