লেটেস্ট নিউজ

বিশ্বের সেরা ৫০-এ আইআইটি দিল্লি, ৫টি ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিশ্বজুড়ে ভারতের জয়জয়কার – এবেলা

এবেলা ডেস্কঃ

কিউএস ওয়ার্ল্ড সাবজেক্ট র‍্যাঙ্কিং ২০২৬ প্রকাশিত হতেই চমক দেখাল আইআইটি দিল্লি। গত বছরের তুলনায় অভাবনীয় উন্নতি করে এবার এই শিক্ষা প্রতিষ্ঠানের ৫টি প্রধান ইঞ্জিনিয়ারিং বিষয় বিশ্বের সেরা ৫০টি বিষয়ের তালিকায় জায়গা করে নিয়েছে। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি ক্যাগরিতে আইআইটি দিল্লি ভারতের এক নম্বর প্রতিষ্ঠান হিসেবে নিজের আধিপত্য বজায় রেখেছে, যার বিশ্বব্যাপী র‍্যাঙ্ক বর্তমানে ৩৬।

আইআইটি দিল্লির যে ৫টি বিষয় বিশ্বমঞ্চে বাজিমাত করেছে সেগুলি হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (৩৬তম), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (৪৪তম), কম্পিউটার সায়েন্স (৪৫তম), কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (৪৮তম) এবং সিভিল ইঞ্জিনিয়ারিং (৫০তম)। উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৫ সালের র‍্যাঙ্কিংয়ে শুধুমাত্র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শীর্ষ ৫০-এ ছিল, কিন্তু এক বছরের ব্যবধানে বাকি চারটি বিষয়ও নিজেদের মানোন্নয়ন ঘটিয়ে এই অভিজাত তালিকায় প্রবেশ করেছে।

এই সাফল্য প্রসঙ্গে আইআইটি দিল্লির ডিন (প্ল্যানিং) প্রফেসর সোমনাথ বৈদ্য রায় জানান, প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের বিশ্বমানের ও সাশ্রয়ী শিক্ষা প্রদানে অঙ্গীকারবদ্ধ। এই র‍্যাঙ্কিং তাদের কঠোর পরিশ্রমেরই স্বীকৃতি।

শীর্ষ ৫০-এর পাশাপাশি আরও ১২টি বিষয় বিশ্বের সেরা ১০০-র তালিকায় স্থান পেয়েছে। এর মধ্যে ডেটা সায়েন্স ও এআই, মিনারেল অ্যান্ড মাইনিং, এনভায়রনমেন্টাল সায়েন্স (৭৮), মেটেরিয়াল সায়েন্স (৬৪) এবং ম্যাথমেটিক্স (৮৬) অন্যতম। সোশ্যাল সায়েন্স ও ম্যানেজমেন্ট বিভাগেও নজরকাড়া ফল করেছে এই প্রতিষ্ঠান। ব্যবসা ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিশ্বে ৭১তম স্থান দখল করেছে। সব মিলিয়ে আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে ভারতের তেরঙ্গা আরও একবার সগৌরবে ওড়ালো আইআইটি দিল্লি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *