লেটেস্ট নিউজ

চন্দননগরে বিজেপি প্রার্থী বদলের দাবিতে তুঙ্গে বিক্ষোভ: উত্তাল জিটি রোড – এবেলা

এবেলা ডেস্কঃ

বিজেপির তৃতীয় তালিকায় চন্দননগর বিধানসভা কেন্দ্রে দীপাঞ্জন গুহর নাম ঘোষণা হতেই ক্ষোভ ফেটে পড়লেন দলীয় কর্মীদের একাংশ। বৃহস্পতিবার বাগবাজার জিটি রোডের ওপর টায়ার জ্বালিয়ে এবং দলীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ দেখান তারা। ‘দীপাঞ্জন গুহ দূর হঠো’ স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিক্ষোভকারীদের দাবি, বহিরাগত ও পরাজিত প্রার্থীকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

দীপাঞ্জন গুহ মূলত চুঁচুড়ার বাসিন্দা। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও তিনি চন্দননগর থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু তৃণমূলের ইন্দ্রনীল সেনের কাছে পরাজিত হন। হারের মুখ দেখা প্রার্থীকে পুনরায় মনোনয়ন দেওয়ায় দলের অন্দরেই তৈরি হয়েছে তীব্র অসন্তোষ। স্থানীয় কর্মীদের মতে, চন্দননগরের ভূমিপুত্র বা নতুন কাউকে প্রার্থী করা উচিত ছিল।

রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো চন্দননগরেও প্রার্থী ঘিরে এই গোষ্ঠীদ্বন্দ্ব গেরুয়া শিবিরের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বেলেঘাটা থেকে সল্টলেক, একাধিক জায়গায় প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভের রেশ এবার হুগলি জেলাতেও আছড়ে পড়ল। নির্বাচনের আগে প্রচারের বদলে দলের অভ্যন্তরীণ বিদ্রোহ সামাল দিতেই এখন হিমশিম খাচ্ছেন বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *