লেটেস্ট নিউজ

৬ লক্ষ নাম ছাঁটাই করে বিরাট পদক্ষেপ কমিশনের – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রথম দফার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পরেই বড়সড় আপডেট দিল নির্বাচন কমিশন। দীর্ঘ টালবাহানার পর অবশেষে খোলসা করা হলো বাদ পড়া ভোটারদের আসল পরিসংখ্যান। কমিশনের তথ্য অনুযায়ী, বিচারাধীন ৬০ লক্ষ নামের মধ্যে ৩২ লক্ষেরই নিষ্পত্তি করা হয়েছে। যার মধ্যে প্রায় ৪০ শতাংশ অর্থাৎ ১২ লক্ষ নাম চূড়ান্তভাবে বাদ গিয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ভোটার তালিকা থেকে বাদ পড়া নামের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭৬ লক্ষ।

বর্তমানে ৭০৫ জন বিচারক এই বিশাল তালিকা খতিয়ে দেখার কাজ চালাচ্ছেন। মঙ্গলবার কমিশনের ওয়েবসাইটে সমস্ত ভোটারের নাম ‘বিচারাধীন’ দেখানো এবং বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যু ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আগামী শুক্রবার দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে এবং এরপর থেকে প্রতিদিনের নিষ্পত্তির তথ্য কমিশনের পোর্টালে মিলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *