লেটেস্ট নিউজ

লন্ডনের আদালতেও হারল পলাতক নীরব মোদি, শিগগিরই ফিরতে হচ্ছে ভারতে – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতের পলাতক হীরা ব্যবসায়ী নীরব মোদির প্রত্যর্পণ ঠেকাতে করা শেষ চেষ্টাও ব্যর্থ হলো। বুধবার লন্ডনের হাইকোর্ট মোদির আবেদন খারিজ করে দেওয়ায় তার দেশে ফেরার পথ এখন পুরোপুরি পরিষ্কার। ব্রিটিশ হেফাজতে সাত বছরের বেশি সময় কাটানোর পর অবশেষে ভারতের হাতে তুলে দেওয়া হতে পারে তাকে।

লর্ড জাস্টিস জেরেমি স্টুয়ার্ট-স্মিথ এবং জাস্টিস রবার্ট জে-এর বেঞ্চ সাফ জানিয়েছে, মোদিকে ভারতে ফেরানোর বিষয়ে ভারত সরকার যে সুনির্দিষ্ট আশ্বাস দিয়েছে তা যথেষ্ট এবং গ্রহণযোগ্য। মোদির পক্ষ থেকে সঞ্জয় ভাণ্ডারীর মামলার উদাহরণ টেনে মানবাধিকার লঙ্ঘনের যে যুক্তি দেওয়া হয়েছিল, আদালত তা খারিজ করে দিয়েছে। আদালত স্পষ্ট করেছে, ভারত সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মোদিকে কোনো প্রকার নির্যাতনের মুখোমুখি হতে হবে না এবং আইনি ও চিকিৎসা সহায়তা দেওয়ার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

২০১৮ সাল থেকে সিবিআই নীরব মোদিকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জালিয়াতি মামলায় অভিযুক্ত এই ব্যবসায়ীকে দেশে এনে বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে এই রায় এক বিশাল সাফল্য। বর্তমানে মোদি লন্ডনের কারাগারে বন্দী এবং ভারতের তদন্তকারী সংস্থাগুলো তাকে দ্রুত ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *