লেটেস্ট নিউজ

রাসেলের বিকল্প হতে পারবেন না গ্রিন, আইপিএলের আগে কাইফের বিস্ফোরক দাবি – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন আইপিএলে আন্দ্রে রাসেলের পরিবর্তে ক্যামেরন গ্রিনকে নিয়ে কলকাতা নাইট রাইডার্স রণকৌশল সাজালেও, প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ এই সিদ্ধান্তে ভিন্নমত পোষণ করেছেন। ২৫ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে গ্রিনকে দলে নিলেও কাইফের মতে, অজি তারকা কোনোভাবেই রাসেলের ধারেকাছে পৌঁছাতে পারবেন না। বিশেষ করে লোয়ার অর্ডারে রাসেলের বিধ্বংসী ব্যাটিং এবং উইকেট নেওয়ার ক্ষমতার অভাব গ্রিন পূরণ করতে পারবেন না বলেই তিনি মনে করেন।

কাইফ নিজের ইউটিউব চ্যানেলে জানান যে, গ্রিন দক্ষ ব্যাটার হলেও রাসেলের শূন্যতা পূরণ করা আসাম্ভব। এমনকি রভম্যান পাওয়েলকেও রাসেলের যোগ্য বিকল্প হিসেবে দেখছেন না তিনি। কাইফের দাবি, কেকেআর মালিক শাহরুখ খান দূরদর্শিতার পরিচয় দিয়ে রাসেলকে ‘পাওয়ার কোচ’ হিসেবে যুক্ত করেছেন, যাতে ক্রিস গেইল অধ্যায়ের মতো কোনো ভুল না হয়। রাসেল এখনও সক্রিয়ভাবে বিভিন্ন লিগে খেলছেন।

এদিকে কেকেআর শিবিরে যোগ দিয়েছেন আইপিএল ইতিহাসের অন্যতম দামি বিদেশি গ্রিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ‘সংহারক’ রূপে উপস্থাপন করে স্বাগত জানিয়েছে নাইটরা। তবে গ্রিনের সাম্প্রতিক ফর্ম এবং রাসেলের মতো ‘ম্যাচ উইনার’ অলরাউন্ডারের অভাব মেটানোই এখন কলকাতার বড় চ্যালেঞ্জ। আগামী ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *