লেটেস্ট নিউজ

মধ্যরাতে স্বাধীনতা কেড়ে নিল কমিশন, রামচন্দ্র কারও একার নন: বিস্ফোরক মমতা – এবেলা

এবেলা ডেস্কঃ

মহারণ-২৬-এর আবহে রামনবমীকে কেন্দ্র করে সরগরম বঙ্গ রাজনীতি। নকশালবাড়ির জনসভা থেকে গেরুয়া শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল Supreme \titleonlyো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানান, রামচন্দ্র কারও একার সম্পত্তি নন, তিনি সবার। বিজেপি রামরাজ্যের নামে সাধারণ মানুষকে পদদলিত করছে বলে তোপ দেগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে, তৃণমূল কংগ্রেসও ধুমধাম করে রামনবমী উদযাপন করবে। একইসাথে তারাপীঠ ও দক্ষিণেশ্বরের মতো ধর্মীয় স্থানের উন্নয়নে তাঁর সরকারের ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন তিনি।

নির্বাচন কমিশনের মধ্যরাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। ১৯৪৭ সালের মধ্যরাতে দেশ স্বাধীন হওয়ার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, ২০২৬-এর এক মধ্যরাতে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিল কমিশন। হ্যাকিং বা প্রযুক্তির কারচুপির মাধ্যমে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার প্রচেষ্টাকে তিনি ‘অধিকার হরণ’ বলে উল্লেখ করেন। নিজের নামও বিচারাধীন তালিকায় ঢুকে যাওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করে তিনি এই লড়াই শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, যাঁদের নাম বাদ যাবে, তাঁদের আইনি লড়াইয়ের জন্য ট্রাইব্যুনালে আবেদন করতে হবে এবং রাজ্য সরকার তাঁদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করবে। প্রতিটি এলাকায় ক্যাম্প করে এবং বিএলএ-দের মাধ্যমে সাধারণ মানুষকে নাম তোলার কাজে সাহায্য করা হবে। মানুষের ভোটাধিকার রক্ষায় বুথে বুথে তালিকা টাঙানোর দাবি জানিয়ে রাজপথের লড়াইয়ের ডাক দেন তৃণমূল নেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *