লেটেস্ট নিউজ

জগন্নাথ মন্দিরের আকাশে রহস্যময় ড্রোন উড়িয়ে শ্রীঘরে হুগলির দুই যুবক – এবেলা

এবেলা ডেস্কঃ

পুরীর মন্দিরে রত্নভাণ্ডারের গয়না গণনার মাহেন্দ্রক্ষণেই বিপত্তি। ৯০০ বছরের পুরনো জগন্নাথ মন্দিরের নিষিদ্ধ আকাশে আচমকাই উড়তে দেখা গেল ড্রোন। বুধবার দুপুরে মন্দিরের নীলা চক্রের কাছে ড্রোনটি ঘুরতে দেখে তীব্র চাঞ্চল্য ছড়ায় ভক্তদের মধ্যে। ওড়িশা পুলিশ তৎক্ষণাৎ ড্রোনটিকে নিষ্ক্রিয় করে এবং ৫০০ মিটার দূরের একটি বহুতল থেকে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দুই যুবককে হাতেনাতে পাকড়াও করে। আটক করা হয়েছে ড্রোন, রিমোট ও মোবাইল ফোন। ধৃতদের বিরুদ্ধে এয়ারক্রাফ্ট অ্যাক্টে মামলা দায়ের করে ঘটনার নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখতে ফরেন্সিক তদন্তের নির্দেশ দিয়েছেন পুরীর এসপি প্রতীক সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *