লেটেস্ট নিউজ

সন্ধ্যার প্রদীপে ফিরবে ভাগ্য! তুলসী তলায় ঠিক কোন নিয়ম মানলে উপচে পড়বে টাকা – এবেলা

এবেলা ডেস্কঃ

হিন্দুধর্মে তুলসী গাছ অত্যন্ত পবিত্র এবং মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী, যে বাড়িতে তুলসী থাকে সেখানে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকে এবং আর্থিক সংকট দূর হয়। তবে তুলসী পূজায় সঠিক নিয়ম না মানলে হিতে বিপরীত হতে পারে।

প্রদীপ জ্বালানোর সঠিক নিয়ম

সূর্যাস্তের পর তুলসী তলায় ধূপ দেখিয়ে প্রদীপ জ্বালানো শুভ। বাস্তু মতে, প্রদীপের মুখ সব সময় তুলসী গাছের দিকে হওয়া উচিত। তবে খেয়াল রাখবেন প্রদীপের মুখ যেন কখনোই দক্ষিণ দিকে না থাকে। নিয়মিত তেলের প্রদীপ জ্বালালে ঘরের বাস্তুদোষ কেটে যায়।

ভুল করেও যা করবেন না

  • রবিবার এবং একাদশী তিথিতে তুলসী গাছে জল দেবেন না।
  • সন্ধ্যার পর তুলসী পাতা তোলা শাস্ত্রবিরোধী।
  • তুলসী মঞ্চের আশেপাশে জুতো-স্যান্ডেল বা ময়লা রাখবেন না।
  • অপরিচ্ছন্ন অবস্থায় তুলসী গাছ স্পর্শ করা উচিত নয়।

প্রতিদিন স্নান সেরে তুলসীতে জল অর্পণ এবং সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করলে পরিবারে সুখ-শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *