১১ এপ্রিল থেকেই কি খুলবে ভাগ্যের দরজা? ৩ রাশির ওপর হবে টাকার বৃষ্টি – এবেলা
এবেলা ডেস্কঃ
বুধ গ্রহের রাশি পরিবর্তনের ফলে আগামী ১১ এপ্রিল থেকে বিশেষ তিন রাশির জাতকদের জীবনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বুধ বর্তমানে কুম্ভ রাশিতে থাকলেও শীঘ্রই মীন রাশিতে প্রবেশ করবে। এর প্রভাবে অর্থপ্রাপ্তি ও সাফল্যের নতুন পথ প্রশস্ত হবে।
মীন রাশি
বুধের গোচরে মীন রাশির জাতকদের ক্যারিয়ারে দারুণ সুযোগ আসবে। কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাওয়ার পাশাপাশি পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে।
বৃষ রাশি
আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হবে এবং আইনি জটিলতা থেকে মুক্তি মিলতে পারে। আকস্মিক ধনলাভের সম্ভাবনা থাকলেও বিনিয়োগের ক্ষেত্রে পরিবারের পরামর্শ নেওয়া জরুরি।
কুম্ভ রাশি
চাকরিজীবীদের জন্য পদোন্নতি বা বিদেশযাত্রার যোগ রয়েছে। অবিবাহিতদের জন্য আসতে পারে বিয়ের প্রস্তাব। তবে বাবা-মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখা প্রয়োজন।

