লেটেস্ট নিউজ

১২ লক্ষ মানুষের নাম উধাও? ভোটার তালিকায় SIR প্রক্রিয়ায় বড়সড় কোপ – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে ভোটার তালিকা সংশোধন বা SIR প্রক্রিয়ায় এক নজিরবিহীন তথ্য সামনে এল। ৬০ লক্ষ বিচারাধীন ভোটারের মধ্যে ইতিমধ্যে ৩২ লক্ষ নথির নিষ্পত্তি করেছে কমিশন। চাঞ্চল্যকর বিষয় হলো, এর মধ্যে প্রায় ৪০ শতাংশ বা ১২.৮ লক্ষ নাম তালিকা থেকে ‘ডিলিট’ করে দেওয়া হয়েছে। বিচারবিভাগীয় অফিসাররা নথিতে সন্তুষ্ট না হওয়ায় এই বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়েছে।

নাম বাদ গেলে কী করবেন?

তালিকা থেকে নাম বাদ গেলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই। Supreme \titleonly কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যে বিশেষ ট্রাইবুনাল গঠন করা হয়েছে। ক্ষতিগ্রস্তরা অনলাইন ও অফলাইন—উভয় পদ্ধতিতেই পুন বিবেচনার আবেদন করতে পারবেন:

  • অনলাইন মাধ্যম: সরাসরি নির্বাচন কমিশনের ওয়েবসাইট (ECI.Net) থেকে আবেদন করা যাবে।
  • অফলাইন মাধ্যম: জেলাশাসক (DM), অতিরিক্ত জেলাশাসক (ADM) বা মহকুমাশাসকের (SDO) দফতরে গিয়েও নথিপত্র জমা দেওয়া সম্ভব।

আগামী ভোটের অনিশ্চয়তা

বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ২ লক্ষ নামের নিষ্পত্তি করা হচ্ছে এবং প্রতি সপ্তাহে এই সংক্রান্ত তালিকা প্রকাশ করবে কমিশন। তবে যে ৩২ লক্ষ ভোটারের কাজ সম্পন্ন হয়েছে, তাদের মধ্যে যাদের নাম বাদ পড়ল তারা ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে এখনও চূড়ান্ত নিশ্চয়তা মেলেনি। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী মুর্শিদাবাদ, মালদা ও উত্তর দিনাজপুরে নাম বাদ যাওয়ার হার সবথেকে বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *