নাইট শিবিরে প্রোটিয়া পেসারের গোপন অস্ত্র! আইপিএলের আগে বড় রহস্য ফাঁস করলেন বৈভব অরোরা – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের তুরুপের তাস হতে চলেছেন পেসার বৈভব অরোরা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকান তারকা লুঙ্গি এনগিডির সেই মরণঘাতী স্লোয়ার ডেলিভারি এবার নিজের আয়ত্তে এনেছেন এই ভারতীয় বোলার। মেন্টর ডোয়েন ব্রাভো এবং বোলিং কোচ টিম সাউদির তত্ত্বাবধানে ডেথ ওভারে নিজেকে আরও ভয়ঙ্কর করে তুলতে ইয়র্কার ও বৈচিত্র্যময় স্লোয়ারের ওপর বিশেষ জোর দিচ্ছেন তিনি।
চোটের কারণে হর্ষিত রানা ও আকাশ দীপ ছিটকে যাওয়ায় কেকেআরের পেস বিভাগের মূল দায়িত্ব এখন বৈভবের কাঁধে। অন্যদিকে হর্ষিতের পরিবর্তে দলে যোগ দিয়েছেন অভিজ্ঞ পেসার নভদীপ সাইনি। নাইট শিবিরে যোগ দিয়ে সাইনি একে তার পুনরুত্থানের মঞ্চ হিসেবে দেখছেন। আগামী ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করতে যাওয়া নাইটদের লক্ষ্য এবার চতুর্থ আইপিএল ট্রফি জয় করা।

