লেটেস্ট নিউজ

আরসিবি বিক্রি হতেই বিজয় মালিয়ার বিস্ফোরক পোস্ট! ৪৫০ কোটির সেই ‘পাগলামি’ আজ ১.৭৮ বিলিয়ন ডলারের ইতিহাস – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক ।। ১.৭৮ বিলিয়ন ডলার বা প্রায় ১৫ হাজার কোটি টাকা! আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি দল হিসেবে বিক্রি হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। আগামী মরশুম থেকে বিরাট কোহলিরা খেলবেন আদিত্য বিড়লা গ্রুপের মালিকানাধীন কনসোর্টিয়ামের অধীনে। আরসিবির এই আকাশছোঁয়া আকাশছোঁয়া দর দেখে এবার মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজিটির প্রাক্তন মালিক বিজয় মালিয়া।

২০০৮ সালে আইপিএলের সূচনালগ্নে মাত্র ৪৫০ কোটি টাকায় আরসিবি কিনেছিলেন মালিয়া। বর্তমানে পলাতক এই ব্যবসায়ী স্মৃতিচারণ করে জানান, সেই সময় বিপুল অঙ্কের বিনিয়োগ দেখে অনেকেই তাকে ‘পাগল’ বলে বিদ্রুপ করেছিলেন। সমাজমাধ্যমে মালিয়া লেখেন, “২০০৮ সালে যখন আমি এই ফ্র্যাঞ্চাইজি কিনি, তখন লোকে আমাকে হাসির পাত্র বানিয়েছিল। আমার বিনিয়োগকে অনেকে ‘বিলাসিতা’ বলে কটাক্ষ করেছিলেন। আজ সেই আরসিবি বিশ্বের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি, এটা দেখে ভালো লাগছে।”

নতুন মালিকদের অভিনন্দন জানিয়ে মালিয়া আরও বলেন, “রয়্যাল চ্যালেঞ্জ ব্র্যান্ডটাকে জনপ্রিয় করার জন্যই আমি সেই ঝুঁকি নিয়েছিলাম। আরসিবি সবসময় আমার হৃদয়ে থাকবে। তরুণ বিরাট কোহলিকে দলে নেওয়ার স্মৃতি আজও অমলিন।” উল্লেখ্য, আদিত্য বিড়লা গ্রুপের সঙ্গে এই কনসোর্টিয়ামে রয়েছে টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ এবং মার্কিন বিনিয়োগকারী সংস্থা ব্ল্যাকস্টোন ও ডেভিড ব্লিৎজার। বিড়লাদের এই ঐতিহাসিক চুক্তির পর আরসিবি ভক্তদের উদ্দেশ্যে মালিয়া অনুরোধ করেন, মালিকানা বদলালেও যেন দলের প্রতি সমর্থন একই থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *