লেটেস্ট নিউজ

খার্গ দ্বীপে মার্কিন হামলার ছক, ইরানের ভয়ংকর হুঁশিয়ারি – এবেলা

এবেলা ডেস্কঃ

আমেরিকা যদি ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ দখলের সামান্যতম চেষ্টা করে, তবে শুরু হবে ‘অবিরাম পাল্টা আঘাত’। তেহরানের এই চরম হুঁশিয়ারিতে এখন কাঁপছে বিশ্ব রাজনীতি। সিএনএন-এর রিপোর্ট অনুযায়ী, পেন্টাগন খার্গ দ্বীপে স্থলসেনা পাঠানোর গোপন নীল নকশা তৈরি করছে, আর তা আঁচ করেই দ্বীপজুড়ে মাইন আর ক্ষেপণাস্ত্রের দুর্ভেদ্য দেওয়াল তুলেছে ইরান।

পারস্য উপসাগরের এই ছোট দ্বীপটি আসলে ইরানের অর্থনীতির লাইফলাইন। দেশের সিংহভাগ অপরিশোধিত তেল এই টার্মিনাল থেকেই বিশ্ববাজারে যায়। আমেরিকার লক্ষ্য এই আর্থিক মেরুদণ্ড ভেঙে দেওয়া, কিন্তু ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনো শত্রুতা মানেই হবে এক দীর্ঘমেয়াদী এবং প্রলয়ঙ্কারী যুদ্ধ। হরমুজ প্রণালীর এই উত্তেজনায় বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কায় এখন প্রহর গুনছে আন্তর্জাতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *